সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের উপাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রধান পরীক্ষক, সিলেট শিল্পাচার্য জয়নাল আবেদিন চারুকলা ইনস্টিটিউট এর চেয়ারম্যান এডভোকেট ড.এম শহীদুল ইসলাম ভারতের কোলকাতা একাডেমী অফ ইউনিভার্সে এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিস্টানের চেয়ারম্যান ড.অভিজিৎ রায় চৌধুরী তার নাম ঘোষনা করেন। বর্তমানে ভারতে এই প্রতিস্টানের ৩শত ব্রাঞ্চে এ কার্যক্রম চলছে। আন্তর্জাতিক ভাবে আরো ব্রাঞ্চের কার্যক্রম অব্যাহত রাখতে আগামীতে বাংলাদেশে এর কার্যক্রম শুরু করা হবে ব্রাঞ্চ প্রতিস্টানের মাধ্যমে।
এ ব্যাপারে ড.এম শহীদুল ইসলাম এডভোকেট এর সাথে মুটোফনে আলাপ কালে তিনি বলেন, এটা একটা বড় অর্জন এবং প্রতিস্টানের চেয়ারম্যানকে অভিনন্দন জানান উনাকে নির্বাচিত করার জন্য। তাছাড়া এবং খুব শীর্ঘ্রই বাংলাদেশে এর কার্যক্রম শুরু করা হবে। এবং এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকল শ্রেণীর মানুষ আন্তরিক ভাবে সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও এডভোকেট ড.এম শহীদুল ইসলাম সিলেট জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী, এবং ৫৭টি আইন গ্রন্থের প্রণেথা এবং একজন আদর্শ আইনের শিক্ষক হিসেবে সিলেট সহ সারা দেশে বেশ সুনাম রয়েছ।
Sylhetnewsbd Online News Paper