বিয়ানীবাজার লাউতায় শিক্ষক কর্তৃক ছাত্রের যৌন নির্যাতন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিয়ানীবাজর উপজেলার লাউতা ইউনিয়নে বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহিত রঞ্জন পালের বিরুদ্বে চতুর্থ শ্রেনীর ছাত্রের প্রতি যৌন নির্যাতন ও বিভিন্ন আইন বহির্ভুত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। সোমবার ২১অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময় বাউরভাগ গ্রামবাসি ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ খায়রুল ইসলাম, শেখ আব্দুল আলিম মজনু, নিজাম উদ্দিন,শেখ সেলিম আহমদ,সুমন আহমদ,মুমিন আলী,আব্দুল করিম,এমাদ উদ্দিন,রাসেল আহমদ,হাসান আহমদ,মামুনুর রশীদ,আব্দুল মন্নান মিঠু,রহিম উদ্দিন,এহসান, জুনেদ ও হোসাইন আহমদ, সহ লম্পট শিক্ষক মুহিত রঞ্জনের বিরুদ্দে ব্যবস্হা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবরে পৃথক ভাবে স্বারক লিপি প্রদান করেন। মুহিত রঞ্জন পাল গত ৩/৪ মাস পুর্বে শিক্ষক হিসাবে বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দান করেন। যোগদান করার পর থেকে বিভিন্ন সময় বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রীদের সাথে ইভটিজিং ও যৌন হয়রানী করিয়া আসিতেছেন। তিনি উক্ত বিদ্যালয়ে যোগদান করার পুর্বে বারইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগে স্হানিয় জনতা এসব শিক্ষা প্রতিষ্টান থেকে তাড়াইয়া দেন। গত দুই দিন পুর্বে চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এবং ক্লাস চলাকালিন সময়ে পাঠদান না করে অফিস কক্ষে বসে আড্ডা মারেন। এমন কি তাহার আচরনের কারণে অভিবাবক ও ম্যানেজিং কমিটির ও গ্রামবাসি অতিষ্ট। শিক্ষকের আচার আচরনের বিষয়ে গ্রামবাসি ম্যানেজিং কমিটির কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্বে অভিযুগ দিলে ও বিদ্যালয়ের সভাপতি বিষয়টি ধামাচাপা দিয়ে রাখতে চান। বর্তমানে ম্যানেজিং কমিটি সহ সভাপতির উপর এলাকাবাসী ক্ষুব্দ।

উল্লেখ্য, যে স্হানিয় জনসাধারন ও ম্যনেজিং কমিটির সদস্যরা অভিযুক্ত শিক্ষককে শাস্তিমুলক ব্যবস্হা গ্রহন করে আপসারন চান।