আমান উদদীন বিয়ানীবাজার থেকে: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার জোনাল অফিস-৬ এর পরিচালক পদে নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন মো. হানিফ আহমদ। তিনি ১৭’শ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের শমসের আলম পেয়েছেন ৬’শ ৪৩ ভোট।
মঙ্গলবার (৫ নভেম্বর) বৈরাগীবাজার আইডিয়াল কলেজ কেন্দ্রে উৎসবমুখর ও হসান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তসলিমা পারভীন। তাছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে ভোটকেন্দ্রে আইন-শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলায় পল্লীবিদ্যুতের গ্রাহক ৬০ হাজারের কাছাকাছি থাকলেও ভোটার মাত্র ৩০ হাজার ৭ শত ৩১জন হলেও বিয়ানীবাজার পৌরসভা ভোটার ভোট কেন্দ্রে পরিশোধিত বিল ও জাতীয় ভোটার আইডি সহ পল্লীবিদ্যুৎ কতৃপক্ষের ইস্যুকৃত গ্রাহক কাড‘ সাথে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হলে ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকায় অনিয়ম বৈষম্যেতা অসন্তুষ্টি অভিযোগ জানিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper