মস্তফা উদ্দিন: মাজারে ওরসের নামে বেহায়াপনা মদ-গাঁজা সেবন, গান-বাজনা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে সর্বস্থরের মুসলিম জনতার ব্যানারে উপজেলা সদরের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে নুরাই শাহ-এর মাজারে ওই ওরসের প্রতিবাদে সর্বস্থরের মুসলিম জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
উপজেলা আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক আশিকুর রহমান সাঈদ ও ইমরান আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী, মুহাদিস মাওলানা নূরুল ইসলাম, উপাধ্যক্ষ লুৎফুর রহমান, শিক্ষক আব্দুল মতিন, সাদিক সিরাজী, উপজেলা তালামীযের সভাপতি আবদুল মুক্তাদির ফয়ছল, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক হাসান বিন ফাহিম ও লতিফিয়া ইমাম সমিতির সভাপতি এম এ সুয়েব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নুরাই শাহ মাজারকে কেন্দ্রে করে দশপাইকা গ্রামের কিছু উগ্রপন্থি লোকজন প্রতি বছর ওরসের নামে গান-বাজনার আয়োজন করে মদ-গাঁজা সেবন ও নারীদের নিয়ে অশ্লীলতায় মেতে উঠে। অথচ এই মাজারের পাশে রয়েছে দশপাইকা আলীম মাদ্রাসা, জামে মসজিদ, আবাসিক হাফিজিয়া মাদরাসা, স্কুল-কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওরস মোবারকের নামে আয়োজিত মদ-গাঁজা সেবন, গান-বাজনা ও নারীদের নিয়ে অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবী জানানো হয় স্মারকলিপিতে।
সভায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাদিকুর রহমান সিরাজী ও দোয়া পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দিন।
Sylhetnewsbd Online News Paper