“মানবতার টানে ভয় নাই রক্ত দানে”
মস্তফা উদ্দিন:: “জীবন বাঁচাতে রক্ত দিন” ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এ স্লোগান নিয়ে মহান বিজয় দিবসে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার
রক্ত সেবা দানকারী সামাজিক সংগঠন মেন ফর মেন ক্লাবের উদ্যোগে দিন ব্যাপী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার হাকালুকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ সহায়ক সংগঠন “হৃ দ পি ন্ড” সিলেট’র সহযোগীতায় এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্খ শেখর দাস,দাসের বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ডিড রাইটার সন্জুলাল দাস,সাংবাদিক মোস্তফা উদ্দিন,মতিলাল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ আয়োজনে মেন ফর মেন ক্লাবের সভাপতি পুলক মল্লিক বলেন, “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এ স্লোগান নিয়ে আমরা মহান বিজয় দিবসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করছি, আমাদের এ কর্মসূচী সকল শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উৎসর্গ করলাম।
সাধারণ সমম্পাদক ইমরান হোসেন বলেন,”মানবতার টানে ভয় নাই রক্ত দানে” রক্ত দানে হয়না ক্ষতি আমার রক্তে বাচঁতে পারে একটি প্রান, তাহলে আমি কেন করব না স্বেচ্ছায় রক্ত দান এ সচেতনতার জন্য বিজয় দিবসে শিক্ষার্থীদের মোধ্য বিনামূল্যে আমরা রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছি।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেন ফর মেন ক্লাবের সাংগঠনিক সমম্পাদক মাহবুব হোসাইন,প্রচার সমম্পাদক পিংকু দাস,সদস্য মুজিবুল হক,নিশুক দাস,তায়েফ আহমদ,ছায়েম আহমদ,জাহেদ আহমদ,”হৃ দ পি ন্ড” সিলেট’র জাহাঙ্গীর আলম, সেফ পলাশ আহমদ,সাদিকুর রহমান,হোসাইন আহমদ ও সহযোগীতায়-কিশোর দেব নাথ, প্রদিপ মালাকার, বাবু আহমদ, শিফু দাস,কামরান আহমদ, সুমিত দাস, রাজু দাস, সৌরভ দাস, অনুপম দাস সহ প্রমূখ।
বিনামূল্য শিক্ষার্থী সহ ৬০০লোকর রক্তের গ্রুপ নির্ণয় করাহয়।
Sylhetnewsbd Online News Paper