বড়লেখায় ট্রাকের ধাক্কায় আহত দু’জন, এক জনের অবস্থা আশংকাজনক

নিজস্ব প্রতিবেদক: চান্দগ্রাম-কুলাউড়া আঞ্চলিক সড়কের দাসের বাজার এলাকায় দ্রুত গামি ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক সহ ২ জন আহত হয়েছেন।

আহত ছরওয়ার হোসেন ও নাহিদ আহমদকে স্থানীয়রা উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এক জনের অবস্থা আংশকা জনক হওয়ায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় বড়লেখা উপজেলার দাসের বাজার শংকরপুর (খলাকান্দি) মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

গুরুতর আহত ছরওয়ার হোসেন কাঞ্চন পুর গ্রামের ফারুক উদ্দিনের ছেলে ও নাহিদ আহমেদের বাড়ি চান্দগ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে চান্দগ্রাম গামি মাছ বহন কারি ঢাকা মেট্রো -ট-১৮-৪৫১৫ দ্রুত গামি ট্রাকটি শংকরপুর মসজিদে উত্তর পাশে সিএনজি অট্রোরিকশা অভার ট্রেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে দাক্কা দিলে দু’জন আরোহী চিটকে পড়ে গুরুত্বর আহত হন। স্হায়ীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে ছরওয়ার হোসেনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট মেডিকেল কলেজ প্ররণ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেলে ও স্হানীয়রা ট্রাক ও হেলফারকে পুলিশের কাছে তুলে দিয়েছে।

খবর পেয়ে বড়লেখা থানার এস আই কৃষ্ণন মোহন নাথ ট্রাক ও হেলফার এবং মোটর সাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।