নিজস্ব প্রতিবেদক: হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে বিপন্ন জিবন থেকে ফিরে আসতে পারে বড়লেখা উপজেলার সুজাউল ফাযিল ডিগ্রী মাদরাসার শিক্ষার্থী এমরান। প্রায় তিনমাস ধরে সে অবর্ণনীয় কষ্টের জীবনযাপন করছে। হাসপাতালের বেডে শুয়ে নীরব যন্ত্রণায় দিন পার করছে। সদা হাস্যজ্জল মুখ থেকে হারিয়ে গেছে হাসি। কারণ তাঁর শরীরে বাসা বেঁধেছে জটিল কিডনির রোগ। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। যা হতদরিদ্র পিতার পক্ষে সম্বভ নয়। হৃদয়বান ব্যক্তিদের সামর্থনুযায়ী সাহায্যের হাত প্রসারিত করলে বিপন্ন জিবন থেকে সুস্হ জিবনে ফিরে আসতে পারে এমরান।
চিকিৎসকরা বলছেন,তার দুটি কিডনিতে ইনফেকশনের কারণে অকেজো হতে চলেছে। দ্রুত উন্নত চিকিৎসা না করালে নিভে যেতে পারে জীবন প্রদিপ। এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘদিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে সে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দরিদ্র দিনমজুর পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিস্ব হয়ে গেছে পরিবারটি। টাকার অভাবে তাঁর চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।
এমতাবস্থায়, এমরানের চিকিৎসার জন্য দেশ বিদেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।
চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন -ইমরানের পিতা: খলিলুর রহমান, গ্রাম শ্রীধরপুর, বড়লেখা মৌলভীবাজার ফোন নম্বর-০১৭৭৮১৪৩৭২২ আর সাহায্য দিন : বিকাশ-০১৯২২৩৯৮৮৯১।
Sylhetnewsbd Online News Paper