মস্তফা উদ্দিন:: বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী শুরুহয়েছে শিল্প ও বাণিজ্য মেলা।বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির অায়েজনে মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজ মাঠে উদ্বোধন করাহয়েছে এ মেলার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ মেলার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সভাপতি এমএম মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভূঁইয়া, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক রবিউল হক, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক এম.এ মঈন খান বাবলু।
এসময় উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক জাহেদ আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা উবায়েদ উল্লাহ খান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, সাংবাদিক আব্দুর রব ও ইকবাল হোসেন স্বপন, জুড়ী টিএনখানম সরকারি কলেজের দাতা সদস্য এম মুজিব মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper