মস্তফা উদ্দিনঃ বড়লেখায় বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৫২’র ভাষা শহীদদের স্মরণে ক্বিরাত ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারি) উপজেলার চান্দগ্রাম বাজার গ্যালারীতে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া চান্দগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে এ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সুললীত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। অতিথি শিল্পীদের মধ্য হতে ক্বিরাত ও তেলাওয়াত করেন সবুজকুড়ি শিল্পীগোষ্টী’র কেরাত পরিচালক কারী মো.সাইফুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সবুজকুড়ি শিল্পগোষ্টি সিলেট’র মামুনুর রশিদ মামুন, কলরব শিল্পগোষ্টি ঢাকা র’ সদস্য,মো. বদরুজ্জামান, আবু রায়হান,হোসাইন আদনান,তাওহীদ জামিল, আহনাফ খালিদ ও ফজলে এলাহী।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্জুমানে আল-ইসলাহ চান্দগ্রাম শাখার সভাপতি কাজী মাও মো.আব্দুর রহমান সিদ্দিকী।
তালামীযে ইসলামীয়া চান্দগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি সাদিকুর রহমানের সঞ্চালনায় প্রধানীতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক, চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।
ইসলামী গজল সন্ধ্যা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাওঃনুরুল ইসলাম, মাওঃমাহবুবুল আলম, খায়রুল আলম নুনু,মো.জামাল উদ্দিন, সাহেদ আহমদ, নাহিদুর রহমান,আব্দুর রহমান অপু,ইশতিয়াক আহমদ,আবিদ হেসেন,সাদিক আহমদ,আকরাম হোসেন প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper