সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আশরাফুল ল্যাবরেটরীজের ইউনানী চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কমলগঞ্জ পৌরসভাধীন চৌমুহনীতে উদ্বোধনী উপলক্ষে এক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আশরাফুল ল্যাবরেটরীজের সিলেট বিভাগীয় পরিবেশক ফয়সল আহমদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন আশরাফুল ল্যাবরেটরীজ এর স্বত্বাধিকারী হাকীম মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন, যুগে যুগে বিভিন্ন মনিষীদের গবেষণার ফসল ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা জগতে আজ জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক যুগেও প্রাকৃতিক উপাদান দিয়ে সম্পুর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ইউনানী ঔষধ প্রস্তুত করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উৎকৃষ্ট মানের ঔষধ প্রস্তুত করতে তার কোম্পানি দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কাজী মাও জুবায়ের আহমদ, উপানন্দ দেবনাথ, ঝলক রঞ্জন দাশ, ওয়াছিদ আলী, রাফি আহমদ প্রমুখ। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৃজন ন্যাচারাল হেলথ কেয়ারের পরিচালক ও আশরাফুল ল্যাবরেটরীজের পরিবেশক (কমলগঞ্জ) সজল দেবনাথ।এসময় আরো উপস্থিত ছিলেন পিন্টু দেবনাথ, জয়দেব শীল, উর্মী আক্তার, রিপা আক্তার, শামীমা আক্তার, ডলি মালাকার, জয়তুন বেগম, ডলি বেগম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper