মস্তফা উদ্দিনঃ মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ৫২’র ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ- সেই সব ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে বড়লেখার সর্বস্থরের মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুলে ফুলে ভরে ওঠে উপজেলার প্রতিটি শহীদ মিনার প্রাঙ্গণ।দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক রাজিৈতক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।
(২১ ফেব্রুয়ারী) শুক্রবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি দিবসের প্রথম পহরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কাযক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বড়লেখা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বড়লেখা পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ সমিতি, পর্যটন পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে ভাষা শহীদের স্মরণ করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ও আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।
সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর হতেই প্রভাতফেরি সহযোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে।বড়লেখা পৌর শহরে উপজেলা প্রশাসন আয়োজিত প্রভাতফেরীতে নেতৃত্ব দেন পরিবেশ বন ও জলবায়ৃ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে সর্বস্তরের মানুষ াংশগ্রহণ করেন। প্রভাতফেরীতে আসা সব বয়সী মানুষের পোশাক পরিচ্ছদ এবং শরীরে ছিল একুশের ছাপ। শিশু-কিশোর, তরুণ-তরুণীদের গালে, বাহুতে একুশের আল্পনা যেমন ছিল তেমনি একটু বয়স্কদের পোশাক পছন্দের ক্ষেত্রে দেখা গেছে একুশের শোকের ছাপ। সাদাকালো ম্যাচ করে পোশাক পরিধানের সাথে সাথে অনেকের মাথায় ছিল একুশের স্লোগান লেখা ফিতা। কারো বুকে ছিল শোকের প্রতীক কালোব্যাজ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা নাচ গান কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দিপনায় এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এদিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে মহান শহীদ দিবস উপলক্ষ্যে পাথারিয়া মুক্ত স্কাউটের উদ্যোগে দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়। বইমেলার পাশপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি।
Sylhetnewsbd Online News Paper