নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দরিদ্র ৭০৭টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুতের প্যানেল ও হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত’ এর অংশ হিসেবে
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে এগুলো তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় টি আর/কাবিটা কর্মসূচির অর্থ দ্বারা বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার অসহায় দরিদ্র পরিবার,এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে ৭শত ৭টি সৌর বিদ্যুতের প্যানেল ও হোম সিস্টেম বিতরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।
Sylhetnewsbd Online News Paper