মস্তফা উদ্দিনঃ পুষ্টিগুণ সমৃদ্ধি সবজি চাষে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত হয়েছে।
২০১৯-২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রি- কালচারল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-প্রজেক্ট-এনএটিপি-২)এর অাওতায় উচ্চ মূল্যের সবজি (ব্রকলি) প্রদর্শনীকে কেন্দ্র করে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামে রেলওয়ে পৃর্ব মাঠে এমাঠ দিবস পালিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী মো.সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।
বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লা খান, সাংবাদিক অাব্দুর রব,সংবাদ কর্মি ফয়ছল মাহমুদ,কৃষক আজিজুর রহমান, কটর আলী, ইয়াছিন আহমদ, আহমদ,কবির আহমদ প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper