সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোন অভিযোগ তুলেননি কাউন্সিলররা। অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে কাউন্সিলররা বিস্ময় প্রকাশ করেছেন।বিষয়টি নিয়ে বুধবার এক প্রতিবাদলিপি তারা গণমাধ্যমে পাঠিয়েছেন।।
প্রতিবাদলিপিতে তারা বলেন, মাননীয় মন্ত্রী বরাবর প্রেরিত আবেদন পত্রের সংযুক্ত ফর্দে আমাদের স্বাক্ষর রয়েছে। আবেদনপত্রে আমরা আমাদের ওয়ার্ডের উন্নয়ন,প্রতিবন্ধী ভাতা সুবিধা বাড়ানোর দাবী করেছিলাম। পরবর্তিতে এই পত্রের সাথে সম্মানিত মেয়রের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জুড়ে দেয়া হয়েছে। আমরা এই জালিয়াতির ঘটনার তীব্র নিন্দা করছি।
তারা বলেন, আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোন অভিযোগ তুলিনি। নগরীর উন্নয়নে মেয়রের নেতৃত্বে আমরা একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন,কাউন্সিলর মখলিছুর রহমান কামরান,কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম,কাউন্সিলর শান্তনু দত্ত,কাউন্সিলর মো: সিকন্দর আলী, কাউন্সিলর এস এম শওকত আমীন, কাউন্সিলর মো: আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর সোহেল আহমদ রিপন, কাউন্সিলর নাজননি আক্তার কণা, কাউন্সিলর মাসুদা সুলতানা, কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর শাহানারা বেগম, কাউন্সিলর আফতাব হোসেন খান,কাউন্সিলর বেগম সালমা সুরতানা, কাউন্সিলর রেবেকা বেগম রেনু, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল,কাউন্সিলর কুলসুমা বেগম পপি, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর শাহানা বেগম শানু, কাউন্সিলর শওকত আমিন তৌহিদ,কাউন্সিলর মাসুদা সুলতানা, কাউন্সিলর বিক্রম কর সম্রাট প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper