বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৪র্থ স্কাউট সমাবেশ ও মহা-তাঁবু জলসা সম্পন্ন হয়েছে।
বড়লেখা পৌর শহরের পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার রাতে মহা-তাঁবু জলসা ও ৫দিনব্যাপী স্কাউট সমাবেশের বুধবার স্কাউটদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত শনিবার (০৭মার্চ) বিকেলে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উন্নত স্কাউট বাসযোগ্য পৃথিবী’-এই প্রতিপাদ্যকে সামনেরেখে ৫দিন ব্যাপী চতুর্থ স্কাউটস- সমাবেশের উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি র’ বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবু ইমাম মো.কামরান চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,নারী শিক্ষা একাডেমি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন,বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এড গোপাল দত্ত বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে অগ্নিশিখা প্রজ্বালন কার্যক্রম (ক্যাম্প ফায়ার) ও তাঁবু জলসার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।
বুধবার সকালে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদ পত্র ও প্রতিষ্ঠান সমূহের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণের মধ্য দিয়ে স্কাউট সমাবেশ শেষ হয়।
এবার সমাবেশে উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ৩ টি মুক্ত স্কাউটগ্রুপে ৪৯১ জন স্কাউট অংশগ্রহণ করেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সভাপতিত্ব করেন স্কাউট কমিশনার ও সমাবেশ প্রধান মোহাম্মদ ছয়ফুল হক।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান চুন্নু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অগ্নিশিখা প্রজ্বালন কার্যক্রম ও মহা-তাঁবু জলসা অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. ইয়াছিনুল হক, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন স্কাউট কমিশনার ও সমাবেশ প্রধান মোহাম্মদ ছয়ফুল হক।
Sylhetnewsbd Online News Paper