সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিক্রয় ও বিতরণ বিভাগ-২, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিডার পরিষ্কার করণ কাজের জন্য ১৪ই মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
স্থান সমুহ হলো: উৎসব সেন্টার, রোজ ভিউ, ডুবড়ীহাওর, পুলিশ ফাড়ি, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কম্পেক্স এর আশে-পাশের এলাকাসমূহ।
কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়াবস্তি ও আশপাশ এলাকায়।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হইবে। সম্মনিত গ্রাহক গণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।
Sylhetnewsbd Online News Paper