ওসমানীনগরে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের ওসমানীনগরের ৪ টি ইউনিয়ন এর অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ওসমানীনগর উপজলেয়া নির্বাহী কর্মকর্তা মোছা তাহমিনা আক্তার। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চারটি ইউপির হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ৪টি ইউপি উমরপুর , দয়ামীর ও পশ্চিম পইলনপুর, সাদিপুর ইউপির ৬০ জন গরীব হতদরিদ্র প্রত্যেককে ১০ কেজি চাল,৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ২লিটার সয়াবিন তেল ৪ উইনিয়নের চেয়ারম্যান দেরকে নিয়ে তুলে দেন। ইউএনও তাহমিনা আক্তার ও চেয়ারম্যান কে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় খুশিতে আপ্লুত খাদ্য গ্রহণকারী এই ৬০ জন হতদরিদ্র মানুষ। ইউনিয়ন এর নিজ নিজ হাতে করে বাড়িতে বাড়িতে গিয়ে গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে ইউএনও মোছা. তাহমিনা আক্তারও ভীষণ খুশি তার পর খুশি উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ।

ওসমানী নগর উপজেলায় আওয়ামী লীগের সহ সভাপতি ও উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন , অনেক হয়তো মনে করছেন কিছু লোক খাদ্য পাচ্ছে, অন্যরা পাচ্ছে না। সবাই পাবে আমাদের খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন পরিষদের হতদরিদ্র মানুষের মাঝে এ ভাবেই বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে, যাতে গরীব মানুষ এ সংকটে কিছুটা হলেও তাদের উপকারে আসে। করোনা ভাইরাসের কারণে সাবাইকে এক জায়গায় এনে খাদ্য সামগ্রী দেয়া যাচ্ছে না। খাদ্য সামগ্রী বিতরণ কালে ইউএনও’র সাথে ছিলেন,উমর পুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া,
পশ্চিম পইলনপুর ইউনিয়ন ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. আব্দুল হাফিজ (এ মতিন) সাদিপুর ইউনিয়ন পরিষদ এ ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন হাজী আব্দুরব, দয়ামীর ইউনিয়ন পরিষদ এ ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, ইউএনও অফিসের সহিদুল ইসলাম, ইউপি সদস্য রুকন,ইউপি সদস্য সুহেল মিয়া ,রুকন মেম্বার, খুকন মেম্বার, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, ইউনিয়ন পরিষদের সছিব মারুতি নন্দন ধাম ,শামসুল ইসলাম সমশির, ইছহাক আহমেদ শিপন সহ প্রমূখ।