মস্তফা উদ্দিন: করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সারা দেশে লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র দিন মজুররা কর্মহীন হয়ে পড়েছে। অসহায় দুস্থদের মাজে রিলিফ বিতরণের জন্য নিজেদের দু’দিনের বেতন রিলিফ ফান্ডে জমা দিয়েছে বড়লেখা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এই টাকা ও সরকারি প্রাপ্ত ত্রান সহ পৌরসভার প্রায় ৪ হাজার দুস্থদের মাঝে চাল, ডাল,তৈল,ফিয়াজ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২ই এপ্রিল) বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরাল চৌধুরী বলেন, আমরা ‘করোনা’ সক্রমন রোধে পৌরসভার জনগনকে সচেতন করার জন্য লিপলেট ও মাক্স বিতরন করেছি এবং পৌরশহরে হাত ধুয়া কর্মসূচি সহ ভিবিন্ন স্হানে জিবানু নাশক স্প্রে করা হচ্ছে।
লকডাউনের ফলে পৌরশহরের প্রায় ৪ হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাই আমরা সরকারের পাশাপার্শী পৌসভার পক্ষথেকে তাদের জন্য ত্রানের ব্যাবস্হা করছি এবং পৌরসভার সকল জন প্রতিনিধি,কর্মকতা ও কর্মচারীদের দু’দিনের বেতন রিলিফ পান্ডে জমা দিয়েছে কর্মহীন দরিদ্র মানুষের সাহায্যার্থে।
তিনি বিত্তবান সবাইকে নিজের জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি দরিদ্রের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান। সবাই এগিয়ে এলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

Sylhetnewsbd Online News Paper