মস্তফা উদ্দিন: করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বড়লেখা উপজেলার দাসের বাজার ইউ পি’র লঘাটি গ্রামের আমেরিকা প্রবাসী মো.নিয়াজ উদ্দিন।
বৃহস্পতিবার (১এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত প্রবাসী নিয়াজ উদ্দিনের নিজস্ব অর্থায়নে ও লঘাটি গ্রামের যুব সমাজের উদ্যোগে নিজ এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে প্রবাসী নিয়াজ উদ্দিন বলেন,দেশের এই দুঃসময়ে করোনা নামক মরনব্যাধীতে সরকারের উদ্যোগের পাশাপাশী বিত্তবানরা এগিয়ে আসা প্রয়োজন। অসহায় দরিদ্রদের হক রয়েছে বিত্তবানদের উপরে তাই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। এই পরিস্থিতিতে থমকে যাওয়া দিন মজুর পরিবার গুলোর পাশে যারযার অবস্হান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি সমাজের সকল বিত্তবান কে অসচ্ছল পরিবার গুলোর পাশে থাকার জন্য আহবান জানান।
Sylhetnewsbd Online News Paper