বড়লেখায় এলাকা বাসির উদ্যোগে গ্রামে গ্রামে লকডাউন শুরু

মস্তফা উদ্দিন: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্ব ব্যাপী আতঙ্ক শুরু হওয়ার পর থেকে দেশে সরকারের পক্ষ থেকে গনজমায়েত বন্ধ করে দিয়ে সকল প্রকার সরকারী বেসরকারী, রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়।সমাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার প্রচারনা করে স্হায়ী প্রশাসন ও সামাজিক অনেক সংগঠন। স্বেচ্ছায় গ্রামকে সুরক্ষার জন্য মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় গ্রামে গ্রামে শুরু হয়েছে এলাকা বাসির উদ্যোগে লকডাউন।

এরই মধ্যে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি (পুর্ব) ও উত্তর লঘাটি গ্রাম, নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী ও দৌলতপুর বাজার এলাকা,দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ঘোলসা, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের রোকনপুর, পৌরশহর সংলগ্ন পাখিয়ালা,উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী, শ্রীধরপুর গ্রাম লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এসব গ্রামের সম্মুখে রাস্তায় বাঁশ ও বেড়ার খুটি দিয়ে বন্ধ করা লকডাউন লিখা কাগজ সাটিয়ে দিয়েছে গ্রামবাসী। গ্রামের মসজিদের মাইকে ঘোষনার মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ও গ্রাম থেকে কেউ বের না হওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। তবে অসুস্থ্য বা কোন ধরনের বিপদে যানবাহন প্রবেশ করতে পারবে এবং জরুরী প্রয়োজন ব্যাতিত বাড়ির বাহিরে না জাওয়ার জন্য জানান এলাকার লোকজন।

এ ব্যপারে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন গ্রামবাসীর সুরক্ষায় তারা নিজেরা তা করতে পারেন। আমরা চাই এই দূর্যোগময় সময়ে জনসাধারণ বাড়িতে অবস্থান করুক। জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।