বড়লেখায় প্রবাসীদের উদ্যোগে ৩০০শত পরিবারকে খাদ্য সহায়তা

মস্তফা উদ্দিন: করোনা পরিস্হিতিতে কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবী মানুষজন। তাই এলাকার দরিদ্র পরিবারগুলোর কথা ভেবে,প্রবাসে দূর্যোগময় সময় পার করলেও এলাকার হতদরিদ্র গরীব দুখী মানুষের পাশে দাঁড়িয়েছেন বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজি আব্দুল খালিক, আব্দুল মালিক ও মাহমুদ হোসেন এবং তাদের পরিবার। তাদের নিজ অর্থায়নে এলাকায় ৩০০শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

(২৯ এপ্রিল)বুধবার উপজেলার বর্নী ইউনিয়নের বর্নী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ঘটিকায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এর উপস্হিতিতে প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন,দেশের বিভিন্ন এলাকায় করোনা ক্রান্তি এসময়ে উল্ল্যেখযোগ্য সংখ্যক দরিদ্র পরিবার তাদের পরিজন নিয়ে নানা মুখী আর্থীক ও খাদ্য সমস্যায় জর্জরিত রয়েছেন। এই দূর্যোগে নিজ নিজ সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাড়ানো আমাদের উচিত। পাশাপাশী এলাকার মধ্যবিত্ত অনেক পরিবার রয়েছে হয়ত মুখ খুলে বলার মত নয়। তাদের প্রতি স্বচ্ছল সামর্থবানদের এগিয়ে আসতে হবে। আজ যারা এলাকার দরিদ্র পরিবার গুলোর পাশে দাড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম হেলাল আহমদ, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেসনের সহ-সভাপতি এম এ মুহিত, ইউপি সদস্য সাইফুজ্জামান ছরওয়ার, আওয়ামীলীগ নেতা মাখন মিয়া, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সমম্পাদক সাইবুর হোসেন,সাংগঠনিক সমম্পাদক আব্দুর নুর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মস্তফা উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত(সুবেদার) মো.রিয়াজ উদ্দিন,হাজি নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, কবির হোসেন পারভেছ, শরফ উদ্দিন, মুসলেখ উদ্দিন,পল্লি চিকিৎসক সাব উদ্দিন,তমির উদ্দিন,আলীনুর সহ প্রমূখ।