সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকা থেকে “খাদ্য বান্ধব কর্মসূচির” ২১০ কেজি চালসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার -দক্ষিণ কানাইদেশী গ্রামের মৃত নজির মিয়ার পুত্র মোঃ আবু আব্দুল্লাহ (৫৫) ও তার ছেলে মোঃ আজিজুর রহমান (২৮)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ এপ্রিল রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র্যাব- ৯ এর অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন ইসলামপুর এলাকা থেকে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ২১০ কেজি চালসহ তাদেও দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় চালান কপি-০২টি, সুলভ মূল্য কার্ড-০৫টি ও ০২টি বিক্রয় রেজিস্টার মাস্টার রোলও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper