জুড়িতে যৌথ উদ্যোগে ৫০০ পরিবার পেলো খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জুড়ী ইসলামী সমাজকল্যাণ সংস্থা এবং শেখ রাসেল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রায় পাঁচশত পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে লকডাউনের কবলে আটকে পড়া আয়-রোজগারহীন পরিবারগুলোতে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এই ত্রাণ কার্যক্রমে অর্থায়ন করেন কামিনীগঞ্জবাজারের অধিবাসী কিছু ব্যবসায়ী, প্রবাসী ও অন্যান্য পেশাজীবী মানুষ। সংগঠনের সদস্যরা এই খাদ্যসামগ্রী মানুষের বাড়িতে পৌঁছে দেন। গত ১৩ এপ্রিল প্রথম ধাপে ও ২৫ এপ্রিল দ্বিতীয় ধাপে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এই ত্রান কার্যক্রম পরিদর্শন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, জুড়ী থানার অফিসার ইন চার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়া সার্বিক তত্ত্বাবধান করেন জুড়ী মসজিদের মুতাওয়াল্লী এমদাদুর রহমান এবং জায়ফরনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা এবং উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু।

ত্রান কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আল আযাদ সোহাদ, যুবলীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, হাফেয শামসুল ইসলাম, সাদিকুল ইসলাম জুহের, মাহফুজুল করিম মারজান, মাহবুবুর রহমান, সাদিকুর রহমান, আফজাল আরিফ পুলক, সাব্বির আহমদ দিপু, নুরান ইকরাম শেখসাদ এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।