সিলেট নিউজ বিডি ডেস্কঃ নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের আবেদন সময় ফের বৃদ্ধি করা হচ্ছে। ৫ মে পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা এমপিওর আবেদনের শেষ সময় ছিল। সার্ভার ও সফটওয়্যার জটিলতায় শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে সময় বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল গুলোর শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ানো হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক যাতে এমপিও আবেদন করে যাতে এমপিওভুক্ত হতে পারে সে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখছে। সফট্ওয়ারে জটিলতার বিষয়টি নিয়েও শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সাথে কথা বলছে।
উল্লেখ্য,করোনার মধ্যেই নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান চূড়ান্ত তালিকা প্রকাশ, কোড নম্বর দেয়া ও শিক্ষক-কর্মচারীদের ঈদের আগেই বকেয়াসহ এমপিওর টাকা দেয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। জরুরীভিত্তিতে সংশ্লিষ্টদে সাথে ডিজিটাল পদ্ধতিতে সভা করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সভার পর গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত তিনটি অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয় নতুন এমপিওভুক্ত ২ হাজার ছয়শ’র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের কোড নম্বর দেয়া ও নিযুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার। মে মাসেই যেন তারা বেতন-ভাতা পান সেটাও বলা হয়।
কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ইএমআইএস সেলের দুই/তিন জন কর্মকর্তার অদক্ষতা, উদাসীনতা ও অনভিজ্ঞ লোকদের দিয়ে সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষন করায় মন্ত্রণালয়ের শুভ উদ্যোগটি ভেস্তে যেতে বসছে। সারাদেশ থেকে তিনটি অধিদপ্তরের অধীন শিক্ষকরাই কম-বেশি অভিযোগ করছেন। তারা বলছেন সার্ভার অচল, ডাউন থাকা এবং দূর্বল ব্যবস্থাপনার জন্য আবেদন করা যাচ্ছে না। সবচাইতে বেশি অভিযোগ নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষকদের। যেকোনও সমস্যার জন্য হটলাইনে দেয়া নম্বরগুলোর বেশিরভাই কলই কেউ রিসিভ করছেন না। বিশ থেকে ত্রিশ বার কল করার পর রিসিভ করে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেন কেউ কেউ। সারাদেশ থেকে গত তিনদিন ধরে শিক্ষকরা আবেদন করতে না পারার অভিযোগ করছেন। অভিযোগ আমলে নিয়ে একদিন সময় বৃদ্ধি করলেও কোনো ফল হয়নি ৫ মে পর্যন্ত।
সূত্র: দৈনিক শিক্ষাডটকম
Sylhetnewsbd Online News Paper