নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে দরিদ্র পরিবার গুলো। নগদ অর্থ দিয়ে তাদের পাশে দাড়িয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সামাজিক সংগঠন বৃহত্তর লঘাটি যুব সংঘ।
সোমবার (৪এপ্রিল) সংগঠনের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে ইউপির দরিদ্র তিন শত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রম উপলক্ষে সোমবার সকাল ১১ ঘটিকায় লঘাটি শাহখাজা (র.) মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা ও করোনা থেকে মুক্তি এবং প্রবাসীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
জানাগেছে উপজেলার দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি যুব সংঘ ২০১৪ সালে প্রতিস্ঠার পরথেকে দেশে ভিবিন্ন দুর্যোগ কালিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি। করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় হয়েপড়া দরিদ্র তিনশত পরিবার মাঝে নগদ অর্থ দিয়ে সহয়োগিতা করছে এ সংগঠন।
বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ ও সাধারণ সম্পাদক মো. মস্তফা উদ্দিন বলেন,আমাদের এলাকায় অনেক মানুষ করোনা সংকটে কর্মহীন হয়ে পড়েছেন।এমন পরিস্থিতিতে দরিদ্র পরিবার গুলো কষ্টের মধ্যে রয়েছে, তাদের সহায়তার জন্য সংগটনের পক্ষে কর্মহীন দরিদ্র পরিবারে পাশে দাঁড়ানোর জন্য এলাকার প্রবাসী সদস্যদের আহ্বান করেছিলাম।কম সময়ের মধ্যেই সকল প্রবাসী সদস্যরা বিদেশের মাটিতে কষ্টে মধ্যে থেকে ও এই আহ্বানে আন্তরিকভাবে সাড়া দেন। এলাকার ৩শত দরিদ্র অসহায় পরিবারকে অর্থিক সহযোগীতা করতে পেরে প্রবাসীদের প্রতি অামরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের অার্থীক সহযোগিতায় ভিবিন্ন দুর্যোগ কালিন সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে অার্থীক ভাবে তারা সহযোগিত করে যাচ্ছেন।

বিতরণ কার্যক্রম কালে বৃহত্তর লঘাটি যুব সংঘের উপদেষ্টা মো. মুমিন আলী, মো. মনির উদ্দিন,মো. আকমল আলী, মো. নুরুল ইসলাম (নুরই), মো.সোলেমান আহমদ বাদশা, আব্দুর রহমান ও কার্যকারী কমিটির সভাপতি মো.সাহাজান সিরাজ,সহ-সভাপতি ফখরুল ইসলাম লাল,মো. তিয়াহাম আহমদ চৌধুরী,মো.জিয়াউর রহমান,মো.রপিক উদ্দিন,সাধারণ সম্পাদক মো.মস্তফা উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান,নির্বাহী সদস্য মো.রুহেল আহমদ,মো.ফখরুল ইসলাম,মাতাব উদ্দিন,আব্দুল মুকিত,
মো.নুরুল হক (রুনু), মাওঃ সাইফুর রহমান, অর্থ সম্পাদক আবুল খায়ের শিমুল, প্রচার সম্পাদক মিশকাত আহমদ,আলবাব আহমদ,সদস্য মো. আছার উদ্দিন প্রমুখ ছিলেন।
Sylhetnewsbd Online News Paper