মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকায় ঢাকা ফেরত সেই যুবকের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে । শুক্রবার (৮ এপ্রিল) সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন। উপজেলার উত্তর লঘাটি গ্রামের ওই যুবক গত ৫ রমজান নিজ বাড়িতে আসেন। এতে করোনা সন্দেহে এলাকায় তোলপাড় শুরু হয়। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ৩০এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
জানা গেছে, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের উত্তর লঘাটি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাসান আহমদ(২২) ঢাকায় সানরাইজ মার্কেটিং এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি প্রথম রমজান তার মামার বাড়ি কুলাউড়া উত্তর লস্করপুর আসেন, সেখান থেকে ৫ রমজান নিজ বাড়িতে আসেন। এতে করোনা সন্দেহে এলাকায় তোলপাড় শুরু হয়। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। এতে এলাকাবাসীর মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।
এ বিষয়ে হাসান আহমদের পিতা জয়নাল আবেদিন বলেন আমার ছেলে ঢাকা-থেকে বাড়িতে আসায় আমরা ও এলাকাবাসী করোনা সন্দেহে আতংকিত হয়ে পড়ি। তবে আমরা তার সংস্পর্শে না এসে তাকে আলাদা থাকার ব্যবস্থা করি। আমার ছেলের শরীরে কোন লক্ষণ না থাকার পরেও এলাকার লোকজন এটা নিয়ে নানা কথা তোলে। পরে উপজেলা হাসপাতালে যোগাযোগ করলে তারা নমুনা সংগ্রহের জন্য পাঠাতে বলেন, পরের দিন বাইসাইকেলে করে তাকে হাসপাতালে পাঠাই। পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি।
শুক্রবার (৮এপ্রিল) সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ওই ব্যক্তির শরীরে লক্ষণ না থাকার পরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।
Sylhetnewsbd Online News Paper