বড়লেখায় ২৩ রমজান পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট ও বিপনিবিতান

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখার নির্দেশনা না মেনে মৌলভীবাজারের বড়লেখা হাজিগঞ্জ বাজারে সব দোকানপাট, শোরুম, মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার থেকে আগামী ২৩ রমজান পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে ২৪ রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত সিমিত আকারে দোকান পাট খোলা থাকবে।

সোমবার (১১মে) দুপুরে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এ বিষয়ে বৈঠকে এমন সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। বৈঠকে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,পৌরমেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা হাজিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি হাজি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, সহ সভাপতি ছাইদুল ইসলাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সবাই একাত্মতা পোষণ করে করোনার ভাইরাস সংক্রমণ বিস্তাররোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ