বিয়ানীবাজারে তৈয়ব আলী ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মো: তৈয়ব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন পরবর্তী খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। সোমবার ২৪শে রমজান বাদ আসর মরহুমের নিজ বাড়ীতে মোনাজাত পরিচালনা করেন নয়াদুবাগ জামে মসজিদের ইমাম মজির উদ্দিন। মরহুম মো: তৈয়ব আলী ও তার পরিবারের মরহুমদের আত্নার মাগফেরাত ও শান্তি কামনা করে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরবর্তী প্রায় অর্ধশত পরিবারের মধ্যে রমজান ও ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদান করা হয়।

এ বিষয়ে আলাপকালে মরহুম মো: তৈয়ব আলী ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো: আব্দুর রশিদ খান রাশেদ বলেন, “করোণা মহামারীর এই দু:সময়ে সচেতন থাকার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কর্মহীন অসহায়দের পাশে আমাদের সকলের থাকা উচিত”।