সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে আশরাফুল ল্যাবরেটরীজের ঈদ পরবর্তী সমাধান সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটে কর্মরত প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ সভার আয়োজন করা হয়।
রবিবার ৩১শে মে সকাল ১০টায় সিলভিয়া ন্যাচারাল হেলথ কেয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিবেশক ফয়সল আহমদ বাবুল। করোনা পরিস্থিতিতে সমসাময়িক ব্যবসায়িক লাভ-ক্ষতি পর্যবেক্ষন, পরিচালনা ও পরিকল্পনাসহ বিস্তর আলোচনা করা হয় এ সভায়।
সভা চলাকালীন সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন আশরাফুল ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক হাকীম আশরাফুল ইসলাম আয়ুর্বেদিক। তিনি উপস্থিত সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহবান জানিয়ে ব্যবসায়িক ও স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ অনেক দিক- নির্দেশনামূলক পরামর্শও দিয়েছেন তিনি।
সভায় অনলাইনে সংযুক্ত হয়েছিলেন সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সালাম।
এ সময় সভায় উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার ও সহকারী চিকিৎসক ফাহমিনা ইয়াসমিন মিতা, আবুল খায়ের, শেখ আব্দুস সুবহান, রোমানা খানম রুপা, বাপ্পী দাস, সাজেদা খানম নাদিয়া, নাজমা বেগম, ফারজানা আক্তার অপি, রহিমা বেগম ফিমা, রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম ইমরান, লিজা রাণী সরকার, রুনা বেগম, ফয়েজ আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper