এমদাদ চৌধুরী দীপু(৬,জুন২০২০ইং নিউইয়র্ক)ঃ
শৃংখল যুক্তরাস্ট্রের শৃংখলা ভেঙ্গে পড়েছে। কারফিউ ভেঙ্গে রাস্তায় বিশংখলায় সীমাবদ্ব নেই। প্রশাসনে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। নিউইয়র্ক এর বাফেলো কাউন্টির পুলিশের একটি উইনিটের সব সদস্য পদত্যাগ করেছেন। এই ইউনিটের কিছু সদস্যকে সাসপেন্ড করার প্রতিবাদে পদত্যাগ করেছেন তারা। এদিকে এনওয়াপিডি চীপ,নিউইয়র্ক এর গভর্নও,মেয়র দুরত্ব ক্রমেই বাড়ছে। এক সপ্তাহ ধওে যুক্তরাজ্য জুড়ে উত্তাল পরিবেশের কারনে করোনা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। ওয়াল্ডোমেটারের তথ্যমতে গত ২৪ ঘন্টায় যুক্তরাস্ট্রে শনাক্ত হয়েছেন প্রায় ৪০ হাজার, শুধু নিউইয়র্কে শনাক্ত হয়েছেন ১০ হাজার। নিউইয়র্কেও হাসপাতালে ভর্তি বাড়ছে,বাড়ছে আইসিইউতে ভর্তির সংখ্যা। এই বাস্তবতায় ৮জুন লকডাউন তুলে নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। টেস্টিং এরহ ার আবার বেড়েছে, ৩ভাগ থেকে বেড়ে সেটি আবারো ৪এ।যুক্তরাস্ট্রে করোনায় শনাক্ত এখন ১৯লাখ ৬৫ হাজার এর উপওে,এটি একদিন আগে ছিল ১৯ লাখ ২৪ হাজার। যুক্তরাস্ট্রে টেস্ট এর সংখ্যা দুই কোটি অতিক্রম করেছে,মৃত্যু কমেছে,গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১শ জন,নিউইয়র্কে মৃত্যু একদিনে ৯০ জন। তবে আবারো আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে। এদিকে ২৪ ঘন্টায় যুক্তরাস্ট্রে সুস্থ হওয়ার সংখ্যা সন্তোষজনক,যা ২৬ হাজারের উপরে।শুধু নিউইয়র্কে সুস্থ হয়েছেন ১৩ হাজারের উপরে।
এদিকে নিউইয়র্ক এর মেয়র ডি বøাজিওর সমালোচনা থামছেনা।তার পদত্যাগ দাবী করা হচ্ছে,অবিযোগ করা হচ্ছে কৃঞ্চাজ্ঞ স্ত্রী-সন্তানের কারনে মেয়র আন্দোলনকারীদেও সহায়তা করছেন,লুটপাট বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন। পুলিশকে ব্যবহার করতে পারছেন না। এদিকে বাংলাদেশী ব্যবসায়ীদেও মধ্যে লুটপাট আতংক ছড়িয়ে পড়েছে। যুক্তরাস্ট্রজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ফুটবলের সব চেয়ে বড় ইভেন্ট ইউএস ফুটবললেিগ খেলোযাড়রা হাটুগেড়ে জর্জপ্লয়েডকে স্মরন করেছেন,ঐ অনুস্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এতে বিরক্তবোধ করেছেন,তবে ট্রাম্প এর এই মনোভাবের সমালোচনা করেছেন ফুটবললীগ কমিশনার।
এদিকে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফ্যু বলবৎ আছে। যুক্তরাস্টজুড়ে বর্নবাদ ইস্যুতে চলমান আন্দোলনের জন্য নিউইয়র্কে এটি ৭জুন পর্যন্ত চলবে। আজো নিউইয়র্কসহ সব বড় বড় শহরে বিক্ষোভ হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। নিউইয়র্ক এর গভর্নর কোমো বলেছে আন্দোলনএবং লুটপাট একসাথে চলতে পারেনা। এদিকে নিউইয়র্ক এর মেয়র সোমবার,এবং মঙ্গলবার রাতে লোটপাটে ক্ষতিগ্রস্তদেরকে ৫লাখ ডলার ক্ষতিপূরন দেয়ার ঘোষনা দিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper