মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে আব্দুল মতিন (কুটু) (৫৫) নামে এক কৃষকের মৃত্য হয়েছে।আজ শনিবার সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে ।
আব্দুল মতিন -কুটু উপজেলার নিজবাহাদুর পুর ইউনিয়নের গল্লাসাংগন (দাস পাড়া) গ্রামের ইসহাক আলীর বড় ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ির পাশে আব্দুল মতিন কৃষিকাজে কর্মরত অবস্থায় ব্রজপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিজবাহাদুর পুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sylhetnewsbd Online News Paper