নগরীতে মোটরসাইকেল ও অস্ত্র সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীতে ধারালো চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন সহ লোহার রডদ্বারা আঘাত করে নগদ ২১৫০০/-(একুশ হাজার পাঁচশ) টাকা সহ একটি এন্ড্রুয়েড মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ১০ই জুন রাত্র ০৯.২৪ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে রাস্তার দক্ষিণ পার্শ্বে ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এর দিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র, সাহেবের নেতৃত্বে এসআই বিমল চন্দ দে, এসআই দেবাশীষ দেব, এসআই মোঃ ইবাদুল্লাহ, এএসআই সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সূত্রের ভিত্তিতে ০৯ই জুন রাত্র আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় সিলেট দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা ও শাহপরাণ (রঃ) থানাধীন টিলাগড় রাজপাড়া এলাকায় ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০২ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করে। আটককৃত ছিনতাইকারীদ্বয়ের হেফাজত হইতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি লাল-কালো-সাদা রংয়ের হিরো হোন্ডা মোটর সাইকেল যাহার রেজি: নং- সিলেট-ল-১১-১৮৫৭, ধারালো চাকু ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মির্জা জনি আহমদ (৩৫) পিতা-মৃত সোয়াব মিয়া, মাতা- ফাতেহা বেগম, গ্রাম-ভার্থখলা (স্বর্ণালী-৬০) থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। আসাদুজ্জামান যুবায়ের (৩৬) পিতা- মৃত শাহাবুদ্দিন, মাতা-ফয়জুন নেছা খানম চৌধুরী, গ্রাম- দর্জিমাটি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট বর্তমান: গ্রাম- টিলাগড় রাজপাড়া (সুরভী-১৮/২) থানা- শাহপরাণ (রঃ) জেলা-সিলেট।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মির্জা জনি আহমদ এর বিরুদ্ধে নিম্ন বর্ণিত মামলা সমূহ রহিয়াছে :-
১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৭/২৩২, তারিখ- ০৯ জুন, ২০২০; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন;
২। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৪/২৩৫, তারিখ- ২৩ ডিসেম্বর, ২০১৮; ধারা- ১৪৭/১৪৮/১৮৬/৩৫৩/ ৩০৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
৩। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৫/১৭৬, তারিখ- ১৯ সেপ্টে, ২০১৮; ধারা- ১৪৭/১৪৮/১৮৬/৩৫৩/ ৩০৭/৩৩২/৩৩৩/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
৪। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১১/১৭২, তারিখ- ১৬ সেপ্টে, ২০১৮; ধারা- ১৪৭/১৪৮/১৮৬/৩৫৩/ ৩০৭/৩৩২/৩৩৩/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
৫। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৮/১৩৪, তারিখ- ২৬ জুলাই, ২০১৮; ধারা- ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২/ ৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৪/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
৬। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১২/৫১, তারিখ- ০৮ ফেব্রুয়ারী, ২০১৮; ধারা- ১৪৩/১৪৭/১৪৯/১৪৮/ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
৭। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-৭, তারিখ- ১২ জানুয়ারী, ২০১৬; জি আর নং-০৭, তারিখ- ১২ জানু, ২০১৬; ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০;
৮। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-৮, তারিখ- ১৫ জুন, ২০১৪; জি আর নং-১২৫, তারিখ- ১৫ জুন, ২০১৪; ধারা- ১৪৩/৪৪৮/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০;
৯। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৪৮, তারিখ- ১৪ ফেব্রুয়ারী, ২০১০; জি আর নং-১৫০/১০, তারিখ- ১৪ ফেব্রুয়ারী, ২০১০; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭ পেনাল কোড-
১০। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৯৮, তারিখ- ২৫ এপ্রিল, ২০০৮; ধারা- ১৯(১) এর ১ (খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
১১। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৫/১৭৬, তারিখ- ১৯ সেপ্টে, ২০১৮; ধারা- ১৪৭/১৪৮/১৮৬/৩৫৩/ ৩০৭/৩৩২/৩৩৩/৪২৭ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;

ছিনতাইয়ের ঘটনার বিষয়ে মোঃ আবু সুফিয়ান বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৭, তাং-০৯/০৬/২০২০খ্রিঃ, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়। বর্ণিত আসামীদ্বয়কে অত্র মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।