বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের গগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃপেশ চন্দ্র দাস (৭২) সোমবার (১৫জুন) সকাল ৭ ঘটিকার সময় তাঁর নিজ বাড়িতে মৃত্যবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে এবং ২ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিগত কয়েক বছর ধরে শ্বাসকষ্টজনীত রোগে ভোগছিলেন।

আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।পরে সনাতন ধর্মীয় রীতি অনুসরণ করে এই মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিরাজ উদ্দিন ও তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।