ফের আসমা কামরান করোনা পজিটিভ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রথম করোনা শনাক্তের ২০ দিন পর ফলোআপ নমুনা রিপোর্টেও করোনা পজিটিভ শনাক্ত হলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য প্রয়াত সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিণী আসমা কামরান।

মঙ্গলবার (১৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়লে। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আসা ৩ জনের মধ্যে একজন হলেন আসমা কামরান। গতকাল (১৫ জুন) আসমা কামরান ফলোআপ নমুনা দিয়েছিলেন।