সিলেট নিউজ বিডি ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন স্টাফ। ১৯জুন শুক্রবার ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষাকালে এই ১১ জনের মধ্যে ৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১১ জনের মধ্যে রয়েছেন আদালতের পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যান। গত দুই দিন হয়েছে বাকি চারজন করোনায় আক্রান্ত হন। বর্তমানে আক্রান্ত ১১ জনই এখন হোম আইসোলেশনে আছেন।
জানা যায়,শুধু একজন বাদে তাদের মধ্যে ১০ জনের শরীরেই কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের পরামর্শমতে তারা ওষুধ সেবন করে ঘরে আইসোলেশনে আছে।
Sylhetnewsbd Online News Paper