শ্রীমঙ্গলে আশরাফুল ল্যাবরেটরীজের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গলে আশরাফুল ল্যাবরেটরীজের এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকালে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের শিববাড়ি বাজারে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এ ক্যাম্পের আয়োজন করেছে আশরাফুল ল্যাবরেটরীজের মৌলভীবাজার জেলা পরিবেশক। জেলা পরিবেশক সজল দেবনাথের তত্ত্বাবধানে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠানের পূর্বে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আশরাফুল ল্যাবরেটরীজের সিলেট বিভাগীয় পরিবেশক ফয়সল আহমদ বাবুল, সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সালাম। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমিয়ে আনতে সামাজিক দুরত্ব বজায়, মাস্ক ব্যবহার করা ও বেশি করে শাক সবজি ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা । নিজেরা স্বাস্থ্য সচেতন হয়ে সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয় এ অনুষ্ঠানে।

এ স্বাস্থ্য ক্যাম্পে অর্ধশতাধিক রোগীদের স্বাস্থ্যপরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন সিলেট বিভাগীয় অফিসের চিকিৎসক ডা: সাব্বির আহমদ রাজ এবং রোগীদের কাউন্সিলিং করেছেন ফয়সল আহমদ বাবুল। ক্যাম্পটি সকাল ১০টায় শুরু করে, সরকারি বিধিমোতাবেক বিকেল ৪টার মধ্যে সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য বিশিষ্ট মুরব্বী বাদশা মিয়া, জৈব রসায়নবিদ রিপন দেবনাথ, ইউপি প্রতিনিধি আফজল হোসেন, তারেক আহমদ, নাজমিন আক্তার, মোহম্মদ সুজন, মিটুন তাতীসহ অন্যান্য প্রতিনিধিরা।