সিলেট নিউজ বিডি ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষ রোপণ করলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ আবুল কাশেম । প্রথম দিনের কর্মসূচি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে তারা প্রায় ৩০ টি আকাশী,আমলকী, নারিকেল, বরিশালি আমড়া, আম ও কাঁঠাল গাছ রোপন করেন সিলেট জেলার কানাইঘাটের খাড়াবল্লা গ্রামে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তাদের এ কর্মসূচি চলমান থাকবে।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবুল কাশেমের সাথে আলাপ করলে তিনি বলেন, ” কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে আমরা নিজ নিজ এলাকায় জলবায়ুর পরিবর্তন রোধে বনজ,ভেষজ ও ফলজ বৃক্ষ রোপনের কার্যক্রম হাতে নিয়েছি।এলাকার স্থানীয়দের নিয়ে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি এবাদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর এবং সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, শিক্ষক জনাব নজমুল ইসলাম , মইন উদ্দিন, যুবলীগ নেতা আহমদ আল আজির, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, সাকির আহমদ, আদিল আহমদ, ইসমাইল হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper