নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও ৪ ব্যক্তিকে জরিমানার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মৌলভীবাজারে বড়লেখা পৌর শহরের
গাজিটেকা এলাকায়।
(২জুলাই)বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষে
ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এতে গুরুতর অবস্হায় ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক ও স্হানীয় জনপ্রতিনিধিরা গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত বুধবার (১জুলাই) ভ্রাম্যমাণ আদালত পৌর শহরে অভিযান চালিয়ে প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও চারটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানার জের ধরে, ব্যবসায়ীদের মধ্যে একপক্ষ আরেক পক্ষকে প্রশাসনকে তথ্য দিয়েছেন সন্দেহ করে পৌরশহরের চৌমুহনী এলাকায় শামীম আহমদ (৪৫) নামের এক ব্যক্তির ওপর হামলা করে গুরুতর আহত করে।
শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে বেলা ১টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দাওয়া পাল্টা দাওয়ার সময় আহত শামীম আহমদের ভাই জসিম উদ্দিন (৪০), এলাকার বাসিন্দা আবুল কালাম কাজল (৫৫), তানভির আহমদ (২৫) ও রায়হান আহমদ (২০), অপর পক্ষের আফসান আহমদ (২২), মিছবাহ (২৮), নুরুল ইসলাম (২৬), মান্না (২৩), শাহিন আহমদ (২৮), আবুল হোসেন (২৫) সহ উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হন। উভয় পক্ষের ৭ জনের অবস্হা গুরুতর হওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করাহয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বড়লেখা থানার (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, পৌরশহরের কয়েকজন ব্যাবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবসা করছিলে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত পৌর শহরে অভিযান চালিয়ে পলিথিন উদ্ধার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা করা হয়।এতে ব্যবসায়ীরা একে অপরকে তথ্য দিয়েছেন বলে দোষারোপ করছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তথ্য দেওয়াকে কেন্দ্র করে সকালে পৌর শহরের গাজিটেকা এলাকায় একপক্ষ একজনকে আহত করে। এ খবরে গ্রামের দুটি পক্ষ বেলা ১টার দিকে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কেউ লিখিত কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sylhetnewsbd Online News Paper