সুনামগঞ্জে বাস খাদে, ২০ যাত্রী নিখোঁজ, উদ্ধার ৫

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জানিগাও নামক স্থানে সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২০ যাত্রী পানির নিচে বাসে আটকা পড়েছেন। ২১শে জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়র সাথে সাথে নেমে ৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বাকিরা বাসের ভিতরে আটকা পড়েছেন।

এদিকে ভিতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।