মৎস্য সপ্তাহ উপলক্ষে বড়লেখায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন

মস্তফা উদ্দিন: “মাছ উৎপাদন বৃদ্ধি করি” সুখি সমৃদ্ধি দেশ গড়ি” এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর একটায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে,ভিবিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের অংশ হিসাবে,বড়লেখা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আজহারুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।