বলড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্কুলশিক্ষার্থী রাব্বি আহমদ(৮) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু রাব্বি ওই গ্রামের সিএনজি চালক কবির আহমদের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুর থেকে রাব্বিকে (৮) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে রাতে তার বাবা থানায় জিডি করেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে রাব্বির ভাসমান মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান,‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারেরও কোন অভিযোগ নেই। এ বিষয়ে ইউডি মামলার প্রস্তুতি চলছে।
Sylhetnewsbd Online News Paper