সেচ্ছাসেবী সংগঠন“টিম ফর কোভিড ডেথ”কে প্রবাসীর পিপিই উপহার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সেবক রায়হান হোসেন রাজু নিজ অর্থায়নে করোনায় মৃত ব্যক্তিকে সেচ্ছায় দাফন কার্য সম্পন্নকারী বড়লেখা-জুড়ি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ”-এর সদস্যদের জন্য ব্যক্তিগত সুরক্ষার সামগ্রী উপহার দিয়েছেন।

বুধবার (২৬ জুলাই) সংগঠনের টিম লিডার মো.শাহাব উদ্দীনের কাছে রায়হান হোসেন রাজুর ছোট ভাই আলম হোসেন এগুলো তুলে দেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল-মধ্যে ১২ সেট পিপিই, একটি বড় স্প্রে মিশিন এক বক্স সুরক্ষা গ্লাভস ইত্যাদি।
”সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রায়হান হোসেন রাজুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
করোনায় মৃত ব্যক্তিকে সেচ্ছায় দাফন সম্পন্নকারী সেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজারের বড়লেখা-জুড়ি উপজেলার”টিম ফর কোভিড ডেথ”র’ টিম লিডার মোঃ শাহাব উদ্দীন,বড়লেখা ০১৭২৯৭৯৬৪৯৫-সহকারী টিম লিডার জাকির হোসেন মনির জুড়ী- ০১৭৮৭৪৮৪৪৮৪, সহয়োগি সদস্য সাংবাদিক মস্তফা উদ্দিন,০১৭২৬৩০৭৬৪১ এর সাতে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
Aa