বড়লেখা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য লোকমান আর নেই

নিজস্ব প্রতিবেদক: বড়লেখা উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও (সুড়িকান্দি) নিজ জঙ্গল গ্রামের বাসিন্দা লোকমান আহমদ আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)।

তিনি সিলেট মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাত ৯ঃ৪৫ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লোকমান আহমদ গত প্রায় দুই সপ্তাহেরও বেশি দিন ধরে ফুসফুস জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।