সিলেট নিউজ বিডি ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ না ফেরার দেশে চলে গেছেন।সোমবার রাতে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
এরআগে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য করোনা রোগীবাহী এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি এক সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
Sylhetnewsbd Online News Paper