মস্তফা উদ্দিন: মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা,গণ পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী, আলহাজ্ব আজিজুর রহমানের জানাজার নামাজ মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যদায় শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসন। সদর উপজেলার গুজারাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে দাফন করা হয়।
জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান,করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে মৌলভীবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে বিএসএম এমইউতে ভর্তি করে উন্নত চিকিৎসা দেয়া হয়েছিল। সোমবার দিবাগত রাত আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
Sylhetnewsbd Online News Paper