হাসপাতালে চিকিৎসা শেষ, বাসায় ফিরলেন বনমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষ বাসায় ফিরেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে তিনি বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন।

মন্ত্রী চিকিৎসকদের পরামর্শ মোতাবেক আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ১২ আগস্ট দুপুরে করোনা পজিটিভ আসে মন্ত্রীর। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সিএমএইচে ভর্তি হন তিনি।