সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৯২ টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালসমূহকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রাপ্ত ৯২ টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ৩১ আগস্ট ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংশোধিত নীতিমালা অনুযায়ী, রেডিও, টেলিভিশন (টিভি) ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে।
পরের দিনই (মঙ্গলবার) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। সেখানে তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন ভার্সন অগ্রাধিকার পাবে।
এসব সংবাদ মাধ্যমের তালিকা নিচে তুলে দেওয়া হলো-
ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান। চট্টগ্রামের আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ।
রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল। খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন।
বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা।
সিলেটে জেলার -দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, জৈন্তা বার্তা, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার ও শুভ প্রতিদিন।
ঢাকা মহানগরের যে দৈনিক পত্রিকাগুলো নিবন্ধন পাবে:
বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকণ্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকা টাইমস, দৈনিক বাংলা, জাগরণ, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।
ইংরেজি দৈনিকের মধ্যে এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন।
Sylhetnewsbd Online News Paper