মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে মাদক বাল্যবিবাহ, ইভটিজিং ও চুরি প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় বাজারস্হ পাটিসেডে ইউনিয়ন বিট পুলিশিং কতৃক অনুষ্টিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুছব্বির আলীর সভাপতিত্বে ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাদক, চুরি ও সন্ত্রাসী দমনে পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।মাদকের মরণ থাবা থেকে বর্তমান এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। স্থানীয়দের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন সহজ হবে।
এলাকা থেকে মাদক ও অপরাধী সনাক্তকরণে বাজারে সিসি ক্যামেরা স্হাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানোর পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগে ৪টি ক্যামেরা স্থাপনের কথাও জানান তিনি। তিনি মাদকের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বাজার বণিক সমিতির সাবেক সহ-সম্পাদক ডাক্তার রুপন চন্দ্র দাস।
এসময় সাংবাদিক মস্তফা উদ্দিন, এসআই হজরত আলী, এ এসআই এরশাদ আলী, ব্যাবসায়ী দিবা রন্জন দাস, ফয়ছল আহমদ, দুদু মিয়া, মো.মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper