নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেট কার উদ্ধারসহ গাড়ি চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। ১৫ সেপ্টম্বর মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শ্রীমঙ্গল থানার ৪নং সিন্ধুর খা ইউনিয়নের ডোবাগাওঁ গ্রামের আং রশিদের ছেলে অলিউর রহমান (২৫), একই ইউনিয়নের সিক্কা গ্রামের তুহেল আহমদের ছেলে রাইসুল ইসলাম অনিক (২৪) ও বদরুল ইসলাম সোহেলের ছেলে রায়হানুল ইসলাম জয় (৩১)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের মোর্শেদ আহমদের বাড়ি থেকে গত (৩০আগস্ট) দিবগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার সময় গাড়ীটি চুরি হয়। এ বিষয়ে গাড়ির মালিকের থানায় অভিযোগের প্রেক্ষিতে তৎপর হয় পুলিশ। (১৫ সেপ্টম্বর) মঙ্গলবার সকালে বড়লেখা থানার এসআই হযরত আলী ও এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রাইভেট কার (গাড়ি নং-খ-১১-৪০০৯) উদ্ধারসহ গাড়ি চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
বড়লেখা থানার (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতারসহ চুরিকৃত গাড়ীটি উদ্ধারের সত্যতা নিসশ্চিত করে বলেন, দাসেরবাজার ইউনিয়ন এলাকার সুড়িকান্দি গ্রামের মোর্শেদের বাড়ি থেকে প্রাইভেট কার চুরি যাওয়ার অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থেকে চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মোর্শেদের আহমদ মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সত্যতা স্বীকার করেছে এবং তাদের সাথে আরও কয়েকজন রয়েছে বলে জানা গেছে । তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Sylhetnewsbd Online News Paper