মস্তফা উদ্দিন: দুর্ঘটনায় আহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৬ নং সদর ইউনিয়নের ডিমাই গ্রামের দরিদ্র সেলিম উদ্দিনের ছেলে রুহেল আহমদের চিকিৎসার জন্য’আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যেগে ও নিউইয়র্ক (বাফেলো) প্রবাসী কমিনিটি নেতা,নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহর আর্থিক সহযোগীতায় গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের নিকট রুহেল আহমদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রধান করা হয়।
এসময়(নিসচা) বড়লেখা উপজেলা শাখার আহবায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,মার্জানুল ইসলাম,সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরি কমিটির সদস্য সিরাজুল ইসলাম শিরুল,ইউপি সদস্য আব্দুস সালাম, ব্যবসায়ী আব্দুল আউয়াল, বড়লেখা মানবসেবা সংস্থা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ,সহ:প্রচার সম্পাদক মাহমুদ আলম তুহিন প্রমূখ ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন পুর্বে প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন রুহেল আহমদ। তাঁর কোমর ও পিটে প্রচণ্ড আঘাত এবং পিটের মেরুদণ্ড সহ শারীরের অনেকাংশে গুরুতর ক্ষতবিক্ষত হয়। তারঁ চিকিৎসা অনেক ব্যয়বহুুল হওয়া, দরিদ্র এই পরিবারের পক্ষে সম্বভ হচ্ছিলনা। দরিদ্র রুহেল আহমদের চিকিৎসার জন্য সামাজিক সংগঠন (নিসচা) বড়লেখা শাখা এগিয়ে আসে। তাদের মানবিক আর্থীক সহযোগীতায় তাঁর চিকিৎসা সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চলমান রয়েছে।
মানবিক এ সহযোগীতায় যারা আর্থীক সহায়তা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
Sylhetnewsbd Online News Paper